সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয় এবং কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে এসআরএফ-এর সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাবেক সভাপতি মাসউদুর রহমান রানা, এবং অন্যান্য নেতৃবৃন্দসহ সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ বস্তুনিষ্ঠভাবে পাঠকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে।
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।