বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

সৌদি আরবে এক সপ্তাহে ১২ হাজার ৬শ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গত এক সপ্তাহে ১২ হাজার ৬শ জনের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

গত ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ১৩ হাজার ৬২৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাড়ে ৬ হাজারের বেশি ব্যক্তি আবাসিক আইন, সাড়ে ৩ হাজার জন সীমান্ত নিরাপত্তা এবং আরও সাড়ে ৩ হাজার জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

অভিযানের সময় প্রায় ১২শ জনকে আটক করা হয় যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক রয়েছে।

এছাড়া, দেশ ছেড়ে অবৈধভাবে পালানোর সময় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের এই অভিযানটি অভিবাসন নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন