মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছে।

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। অভিবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ২৯ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের কারণে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

মধ্যপ্রাচ্যের এই দেশে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে সৌদি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন