ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১৪১ জন যোদ্ধা নিহত হয়েছে। শনিবার দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর দুই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে তাদের অন্তত ৮৪ সেনা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন।
অন্যদিকে, হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের ৫৭ যোদ্ধা প্রাণ হারিয়েছেন। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটিই ইয়েমেনে সবচেয়ে প্রাণঘাতী একদিনের সংঘর্ষ।
ইয়েমেনের তায়েজ ও হোদাইদা প্রদেশ এবং লোহিত সাগর উপকূলে হঠাৎ করে লড়াইয়ের তীব্রতা বেড়ে গেছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।