রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অটোরিকশার অবৈধ চার্জিং পয়েন্ট উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন ট্রাফিক পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার রাতে এই অভিযানে বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের পর পুলিশ জব্দ করা রিকশাগুলো মালিকদের সর্তক করে ফেরত দেয়।
রিকশার ব্যাটারির চার্জিং পয়েন্টে অভিযানের খবর পেয়ে গাড়ি নিয়ে সরে পড়েন অনেক চালক। বিদ্যুৎ বিভাগ জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, এই এলাকায় প্রতিদিন কয়েকশ মেগাওয়াট বিদ্যুৎ চুরি হচ্ছে। পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ চক্রের কারণে বার বার অভিযানেও অবৈধ সংযোগ ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।