বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি।

মাদারীপুরে তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থানের জঙ্গল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২০ বছর।

আজ বুধবার দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই এলাকার দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহটি উদ্ধার করে। তবে এখনও নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল গাঢ় গোলাপী রঙের সালোয়ার কামিজ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, 'খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই মুহূর্তে তেমন কিছুই বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি।' তিনি আরও বলেন, 'নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।'

এদিকে, পুলিশ তদন্তের মাধ্যমে এই তরুণীর মরদেহ জঙ্গলে কিভাবে এসেছে, তা নিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন