বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আরাকান আর্মি আটক ২৪ জেলেকে ফেরত দিল

আরাকান আর্মি আটক ২৪ জন জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

আরাকান আর্মি আটক ২৪ জেলেকে ফেরত দিল

বঙ্গোপসাগর থেকে আটক হওয়া ২৪ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬ জন রোহিঙ্গা রয়েছেন।

বুধবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে এই জেলেদের গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধিদল। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে এই জেলেরা।

তিনি আরও জানান, সে সময় আরাকান আর্মি তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা ও বিভিন্ন কারাগারে বন্দি করে রাখে। উদ্ভুত পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে বিজিবি তাদের উদ্ধারে কার্যকর কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখে।

নাফ নদীর শূন্যলাইনে দুপক্ষের সমন্বয়ের মাধ্যমে এসব জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফিরিয়ে আনা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

বিজ্ঞাপন