বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। নিহতদের শনাক্তকরণের কাজ শেষে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, নিহত ৯ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত বাকিদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া, অগ্নিদুর্ঘটনায় আহত ৬ বাংলাদেশি প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশিদের সহযোগিতা নিশ্চিত করতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় হাসপাতাল ও পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। উপ-হাইকমিশন ইতিমধ্যে একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে।

বিজ্ঞাপন