রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয়েছে এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের আরও তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে দেশে আনা হয়েছে।

অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী গতকাল শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত আনার পুরো প্রক্রিয়ায় কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

বিজ্ঞাপন