রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মানববন্ধন

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মানববন্ধন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনটির পক্ষ থেকে প্রধান তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: ১. চিকিৎসকদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে; ২. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মকালীন নিরাপত্তায় একটি কার্যকর 'জাতীয় নীতিমালা' প্রণয়ন করতে হবে; ৩. দেশের সকল হাসপাতালকে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলে পরিণত করতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, "দেশের বিভিন্ন দুর্যোগে ডাক্তাররা জনগণের পাশে থেকেছে। কিন্তু সেই ডাক্তাররাই বারবার জনগণের মুখোমুখি হয়েছে। বিগত সরকারের আমলে হাসপাতালগুলোতে চিকিৎসার সামগ্রীর সংকট দেখা দিয়েছে।"

অধ্যাপক রফিকুল ইসলাম আরও বলেন, "একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ডাক্তারদের ওপর হামলা চালাচ্ছে।"

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, "আমাদের সরকার জনবান্ধব। তবে একটি চক্র ইচ্ছাকৃতভাবে অনাকাঙ্ক্ষিত কাজ করছে।" তিনি আরও বলেন, "দুঃখ লাগে যে এখনো আমাদের রাস্তায় নামতে হয়।"

প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের নেতারা জানান, "আমরা রাস্তায় চলাচল করি– আমাদের নিরাপত্তা কোথায়? আজকের ঘটনায় একজনের সঙ্গে হচ্ছে, কালকের ঘটনায় আরেকজনের সঙ্গে হবে।"

বিজ্ঞাপন