মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
জাতীয়

মোংলার আকরাম পয়েন্টে নির্মাণ হবে এলএনজি স্টেশন

মোংলার আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম।

মোংলার আকরাম পয়েন্টে নির্মাণ হবে এলএনজি স্টেশন

মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

রোববার বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং আগামী অক্টোবরে মোংলার বিশেষ অর্থনৈতিক জোনের কাজ শুরু হবে।

এই প্রকল্পের ফলে এই অঞ্চলের প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। মন্ত্রী চট্টগ্রাম বন্দরকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা তুলে ধরে বলেন, মোংলা বন্দরকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তুলতে নতুন জেটি নির্মাণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম এবং উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন