বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ইস্ট বেকার ব্রেডের মান যাচাইয়ে সন্তোষজনক ফলাফল প্রকাশ

ইস্ট বেকার ব্রেডের মান যাচাইয়ে সন্তোষজনক ফলাফল প্রকাশ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

ইস্ট বেকার ব্রেডের মান যাচাইয়ে সন্তোষজনক ফলাফল প্রকাশ

সম্প্রতি ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে উদ্বেগের পর, বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে। প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড জানিয়েছে, খাদ্যপণ্যটি একাধিক স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সব উপাদান নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। ভোক্তাদের আস্থা ফিরিয়ে আনতে বিএসটিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের নমুনা পাঠানো হয়েছিল, যার প্রতিটির ফলাফলই স্বস্তিদায়ক।

তাদের মতে, পণ্যে ব্যবহৃত প্রিজারভেটিভ ক্যালসিয়াম প্রপায়োনেটের মাত্রা সর্বোচ্চ সীমা থেকে অনেক কম ছিল, যা আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ। এছাড়া, অন্যান্য পরীক্ষায় পটাশিয়াম ব্রোমেট শনাক্ত হয়নি।

ইনস্টিটিউট অব ফুড সায়েন্স এন্ড টেকনোলজির ৩০ দিনের মাইক্রোবায়োলজিক্যাল সেলফ লাইফ স্টাডিতে সালমোনেলা এসপিপি ব্যাকটেরিয়া শনাক্ত হয়নি।

ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা উৎপাদন ও মান নিয়ন্ত্রণে নির্ধারিত মানদণ্ড ও বিধিমালা অনুসরণ অব্যাহত রাখবে। ভোক্তাদের বিভ্রান্তিকর তথ্য পরিহার করার আহ্বানও জানানো হয়েছে।

বিজ্ঞাপন