শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
বিনোদন

মাহমুদউল্লাহ রিয়াদ হলেন ঘরেরবাজারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর

মাহমুদউল্লাহ রিয়াদ ঘরেরবাজারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন।

মাহমুদউল্লাহ রিয়াদ হলেন ঘরেরবাজারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর

জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ দেশের অন্যতম অর্গানিক খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। গত ১১ আগস্ট, রাজধানীর বনশ্রীস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি ঘরেরবাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নতুন চুক্তির আওতায় তিনি ঘরেরবাজারের বিভিন্ন সাব-ব্র্যান্ড—'স্বস্তি', 'হানিরাজ', 'খেজুরি', 'হারভেস্ট' এবং ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড 'তাবায়া'-এর ডিজিটাল কনটেন্ট, বিজ্ঞাপনী ক্যাম্পেইন ও প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

অনুষ্ঠানে ‘তাবায়া’ ব্র্যান্ডের বিশেষ খোবা ও পাঞ্জাবি পরিহিত অবস্থায় মাহমুদউল্লাহকে দেখা যায়। ঘরেরবাজার কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদউল্লাহ রিয়াদের ধারাবাহিক পারফরম্যান্স ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠানটির মানের সাথে সামঞ্জস্যপূর্ণ।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ নিরাপদ খাদ্যপণ্যের বার্তা আরও বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন। মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের পণ্যের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। ইনশাআল্লাহ, এই অংশীদারিত্ব থেকে ভবিষ্যতে চমৎকার কিছু উপহার দেওয়া সম্ভব হবে।”

শীঘ্রই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঘরেরবাজারের নতুন ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট প্রচার শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন