শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মিহাস ২০২৬-এ বাংলাদেশি খাদ্যপণ্য নিয়ে ঘরেরবাজারের অংশগ্রহণ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এমআইএইচএএস ২০২৬-এ ঘরেরবাজার বাংলাদেশি খাদ্যপণ্য নিয়ে অংশগ্রহণ করছে।

মিহাস ২০২৬-এ বাংলাদেশি খাদ্যপণ্য নিয়ে ঘরেরবাজারের অংশগ্রহণ

বাংলাদেশের মানসম্মত খাদ্যপণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (এমআইএইচএএস) ২০২৬-এ অংশ নিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ঘরেরবাজার। এই প্রদর্শনীটি ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (এমআইটিইসি) অনুষ্ঠিত হচ্ছে।

ঘরেরবাজার জানায়, প্রতিষ্ঠানটি দেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে মানসম্মত, অর্গানিক ও বিশ্বস্ত খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে ইতোমধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দেশের বাইরে থাকা বাংলাদেশিদের মধ্যে।

মিহাস ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে ঘরেরবাজার আন্তর্জাতিক ক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের কাছে বাংলাদেশের খাদ্যপণ্যের মান ও বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরির লক্ষ্য রাখছে।

এর আগে প্রতিষ্ঠানটি সৌদি আরবের এগ্রোফুড জেদ্দাহ এবং সংযুক্ত আরব আমিরাতের গালফ ফুড দুবাই-তে অংশ নিয়ে বাংলাদেশি খাদ্যপণ্যের প্রতিনিধিত্ব করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের রফতানি কার্যক্রম চলমান রয়েছে।

ঘরেরবাজারের রফতানির তালিকায় রয়েছে সরিষার তেল, ঘি, প্রাকৃতিক মধু, মসলা এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। প্রতিষ্ঠানটি গুণগত মান, বিশুদ্ধতা ও পণ্যের বৈশিষ্ট্য বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে।

আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের খাদ্যঐতিহ্য, কৃষিপণ্য ও নিজস্ব স্বাদ বিশ্ববাজারে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছে ঘরেরবাজার।

বিজ্ঞাপন