সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অর্থনীতি

অর্থমন্ত্রী: গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান দ্রুত সম্ভব নয়

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন।

অর্থমন্ত্রী: গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান দ্রুত সম্ভব নয়

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কোনো তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, নতুন কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করলেও, এর পূর্ণ সুফল পেতে অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ সমস্যা সমাধানে গ্যাস, কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানি মিলিয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স তৈরির কাজ চলছে।

অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, উচ্চমাত্রার খেলাপি ঋণসহ নানামুখী আর্থিক জটিলতা দূর করতে ব্যাংক পুনর্গঠন এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার ওপর বিশেষ জোর দিতে হবে।

বিজ্ঞাপন