রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে, এলএনজি টার্মিনাল থেকে যোগান

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে, এলএনজি টার্মিনাল থেকে যোগান।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে, এলএনজি টার্মিনাল থেকে যোগান

টানা গ্যাস সংকটের মধ্যে শনিবার সকালে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, জাতীয় গ্রিডে দেশি ও আমদানি করা এলএনজিসহ মোট গ্যাসের প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৬ মিলিয়ন ঘনফুটে। এলএনজি থেকে আসছে ৭০০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস।

তবে বিকেলের পর এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধ করা হতে পারে। পেট্রোবাংলা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত আরেক বয়লার মেরামতের পর দুই বয়লার সমন্বয় করতে এটি দরকার হবে। এতে ৪৮ থেকে ৭২ ঘন্টা ঐ টার্মিনাল বন্ধ থাকতে পারে।

সামিটের টার্মিনাল বর্তমানে ৪০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করছে। এক্সিলারেট থেকে আসছে ২৭০-৩০০ ঘনফুট গ্যাস। এর আগে শুক্রবার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ নেমে এসেছিল প্রায় ১৯০ কোটি ঘনফুটে, যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

বিজ্ঞাপন