রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো তৈরি করতে লাগবে দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো তৈরি করতে দুই বছর লাগবে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো তৈরি করতে লাগবে দুই বছর

দেশে চলমান গ্যাস সংকট থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করতে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি শনিবার (১৫ আগস্ট) সিলেটের একটি কর্মশালার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, "জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। অবকাঠামো তৈরি করে সংকট থেকে বের হতে যতটুকু সময় প্রয়োজন, সেটা দিতে হবে।" তিনি উল্লেখ করেন, সরকার আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে কাজ করছে।

এছাড়া, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন