গতকাল শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কমার পর আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে।
বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় দাঁড়িয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও বৃদ্ধি পেয়ে এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এক হাজার ৪৫৮ টাকা বেশি।