রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জাতীয় গ্রিডে সামিট এলএনজি সরবরাহ পুনরায় শুরু

জাতীয় গ্রিডে সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

জাতীয় গ্রিডে সামিট এলএনজি সরবরাহ পুনরায় শুরু

জাতীয় গ্রিডে আবারও সামিট এলএনজি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই সরবরাহ কার্যক্রম শুরু হয়।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল থেকে দৈনিক ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে সর্বোচ্চ ৫৫০ এমএমসিএফডি পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গ্যাসের সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য গ্রাহকের গ্যাসপ্রাপ্তি উন্নত হবে। এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

সামিট এলএনজি তাদের টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের গুরুত্ব তুলে ধরেছে। তারা পেট্রোবাংলা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন