মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

নাটোরে বিমানমন্ত্রীর পথসভা থেকে উদ্ধার খেলনা পিস্তল, দাবি পুলিশের

নাটোরে বিমানমন্ত্রী ও হুইপের পথসভা থেকে উদ্ধার পিস্তলটি খেলনা, দাবি পুলিশের।

নাটোরে বিমানমন্ত্রীর পথসভা থেকে উদ্ধার খেলনা পিস্তল, দাবি পুলিশের

নাটোরের দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক যুবকের নাম শামস আলামিন তামিম, যিনি কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, আটক যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।

মন্ত্রী ও হুইপ মঞ্চ থেকে নামার সময় তামিমকে তল্লাশি করা হলে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। তবে, পুলিশ নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া অস্ত্রটি খেলনা পিস্তল।

পুলিশ আরও জানায়, গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও ভিভিআইপি নিরাপত্তা এলাকার কাছে তামিম কেন খেলনা পিস্তল নিয়ে অবস্থান করছিলেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খেলনা হলেও, এমন স্পর্শকাতর স্থানে সেটি নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন