বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনসিপি-জামায়াত বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করেছে

এনসিপি ও জামায়াত-শিবির বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এনসিপি-জামায়াত বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করেছে

পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন যে, এনসিপি ও জামায়াত-শিবির বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করেছে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে। তারা ফ্যাসিস্টবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।"

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, "যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।" তিনি দাবি করেন, "বিরোধী দল একটাই, সেটি জামায়াত-শিবির। নতুন যে রাজনৈতিক দল এনসিপি সৃষ্টি হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।"

মন্ত্রী বলেন, "বাংলাদেশে ফ্যাসিস্টবিরোধী দুটি পক্ষ ছিল। একটি জামায়াত-শিবির এবং অন্যটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি।" তিনি সতর্ক করেন যে, একটি পক্ষ প্রতিদিন রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে।

এ্যানি বলেন, "আমরা এখনও ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি, কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করে এখানে এসেছি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন ভাষায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।"

বিজ্ঞাপন