বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শিবিরের সঙ্গে সংঘর্ষে মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহত

রাজধানীর আলিয়া মাদ্রাসায় শিবিরের সঙ্গে সংঘর্ষে মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক গুরুতর আহত হয়েছেন।

শিবিরের সঙ্গে সংঘর্ষে মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহত

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন মোমিন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সংঘর্ষটি হলের সিট দখল ও উসকানিমূলক কথাকে কেন্দ্র করে ঘটে। জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসার ন্যাশনাল মেডিকেলের সামনে সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী ও কলেজের একজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরই ঢাকা আলিয়া মাদ্রাসায় সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

বিজ্ঞাপন