বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৫ আগস্ট গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক দিন

৫ আগস্ট গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ আগস্ট গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক দিন

৫ আগস্টকে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই দিনে দেশের বীর ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে।

প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, এই দিনটি স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য আনন্দের এবং বিজয়ের দিন।

তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এবং ভিন্নমতের মানুষকে নির্যাতনের শিকার হতে হয়েছে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল।

তিনি জানান, গণঅভ্যুত্থানের সময়ে দেশের বিভিন্ন শ্রেণির মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সরকার গণতন্ত্রকামী জনগণের ওপর গুলি চালিয়েছে, যা দেশের ইতিহাসে একটি কালো অধ্যায়।

প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের ঘটনাগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বের ইতিহাসেও একটি নজিরবিহীন ঘটনা। তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের সময় এসেছে।

তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন