মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে পাহাড়ে সহস্রাধিক পরিবারের মৃত্যুঝুঁকি অব্যাহত

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে সহস্রাধিক পরিবার মৃত্যুঝুঁকিতে রয়েছে।

চট্টগ্রামে পাহাড়ে সহস্রাধিক পরিবারের মৃত্যুঝুঁকি অব্যাহত

চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে অবৈধ বসতি ঠেকানো যাচ্ছে না। বন্দরনগরীর ২৬টি পাহাড়ে অন্তত সহস্রাধিক পরিবার মৃত্যুঝুঁকিতে বসবাস করছে। এসব এলাকায় বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ রয়েছে।

বর্ষাকালে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে মাইকিং করছে। তবে স্থানীয়রা সরতে অস্বীকৃতি জানাচ্ছেন।

বায়েজিদের রৌফাবাদ মিয়া পাহাড়ে অসংখ্য অবৈধ বসতঘর গড়ে উঠেছে। নিয়মিত পাহাড় কাটার কারণে বৃষ্টি শুরু হলেই পাহাড় বেয়ে নেমে আসে কর্দমাক্ত পানির ঢল।

গত দু-তিন দিনের বিরামহীন বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের জায়গা সম্পদ নেই এবং তারা কোথায় যাবেন, তা জানেন না। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ ২৬টি পাহাড়ে সহস্রাধিক পরিবারের বসবাস রয়েছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড় ধস ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। প্রশাসনের তৎপরতা দেখা গেলেও বছরের বাকি সময় কার্যকর নজরদারির অভাব রয়েছে।

পাহাড় কাটা ও অবৈধ বসতি বন্ধে পাহাড় ব্যবস্থাপনা কমিটি ৩০টির বেশি সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি। গৃহীত সিদ্ধান্তও কার্যকর হয়নি।

চট্টগ্রামের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস জানান, ইউটিলিটি সংযোগ নিয়ে আলোচনা হয়েছে এবং পাহাড় ব্যবস্থাপনা কমিটিতে আরও জোরদার সিদ্ধান্ত আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন