শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম শুরু

ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসন ও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

প্রধানমন্ত্রী দূর্গত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে জানান, চট্টগ্রাম বিভাগের দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সরকার ১০টি পদক্ষেপ নিয়েছে।

এ পর্যন্ত এক হাজার সাতান্নটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলের জন্য অনুদান হিসেবে ২ কোটি ১৫ লাখ টাকা এবং তিন হাজার চারশো ৫০ টন চাল পৌঁছে দেওয়া হয়েছে।

মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আক্রান্ত অঞ্চলগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিরাও অবস্থান করছেন।

বিজ্ঞাপন