বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে পোশাক কারখানায় একসঙ্গে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

গাজীপুরের একটি পোশাক কারখানায় অসুস্থ হয়ে পড়েছে অর্ধশতাধিক শ্রমিক, চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা শঙ্কামুক্ত।

গাজীপুরে পোশাক কারখানায় একসঙ্গে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় হঠাৎ করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের অবস্থা শঙ্কামুক্ত।

আজ মঙ্গলবার সকালে টেপিরবাড়ী এলাকার কালার এন্ড কোং নামের কারখানায় এ ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজ শুরু করার পর কিছু সময়ের মধ্যে পঞ্চম তলার সুইং বিভাগে অসুস্থতা দেখা দেয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে মাথা ঘোরানো, পেটে ব্যথা, এবং বমি বমি ভাব দেখা যায়।

শ্রমিকদের দ্রুত মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অসুস্থ শ্রমিকদের চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন।

আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন বলেন, “মাথা ঘোরানো, পেটে ব্যথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শ্রমিকেরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।”

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “কারখানায় হঠাৎ বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।” বর্তমান পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

উল্লেখ্য, গত জুন মাসে একই কারখানায় অসুস্থ হয়ে লিজা আক্তার নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। তখন শ্রমিকরা অভিযোগ করেছিলেন যে, ছুটি না পেয়ে অসুস্থ হয়ে লিজা মৃত্যুবরণ করেন। এর ফলে বিক্ষোভ ও আন্দোলনের কারণে দুই দিনের ছুটি দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন