সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধা হাসপাতালে মুরগির মাংস বরাদ্দে অনিয়ম ধরা পড়েছে

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত মাংসের পরিমাণে অনিয়ম ধরা পড়েছে।

গাইবান্ধা হাসপাতালে মুরগির মাংস বরাদ্দে অনিয়ম ধরা পড়েছে

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত ১৯০ গ্রাম মুরগির মাংসের পরিবর্তে মাত্র ২৫ থেকে ৩৫ গ্রাম মাংস প্রদান করা হচ্ছে। এই অনিয়মের বিষয়টি গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের পরিদর্শনে বেরিয়ে এসেছে।

রোববার দুপুরে হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের খাবার পরিমাপ করেন এবং সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেক রোগীকে ১৯০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মাত্র ২৫ থেকে ৪০ গ্রাম পাওয়া যায়।

এছাড়াও, রুটি ও কলাসহ অন্যান্য খাবারের পরিমাণেও অসঙ্গতি পাওয়া গেছে। এ ঘটনায় সংসদ সদস্য মো. আব্দুল করিম ক্ষোভ প্রকাশ করেন এবং অনিয়মের কারণ তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, "এখানে অনিয়ম ধরা পড়েছে। এ অনিয়মগুলো বরদাশত করা হবে না।"

তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন