শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার ব্রাজিলের পারানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, দুই দিনের রাষ্ট্রীয় শোক গাজায় ইসরায়েলি হামলায় ৬ জন নিহত, আহত ১৪ রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত পাঁচ, আহত ১১ কলকাতায় অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ ও পরিবারের মৃত্যু কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে জন্ম নিলো ‘গেম্পিতা’ ডিআর কঙ্গোর ইতিহাসে ইবোলা মহামারী: মৃত্যুর সংখ্যা ২,৩০০ ছাড়িয়েছে রাশিয়ার মিসাইল হামলা বৃদ্ধি, ইউক্রেনে শোকের ছায়া
জাতীয়

বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।

বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার বিকেলে রাজধানীর মিরপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দুপুরে মিরপুর-১ নম্বরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। রাষ্ট্রভাষা আন্দোলন ও বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য।

দীর্ঘ শিক্ষকতা ও লেখালেখির জীবনে তিনি ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’সহ ২০টিরও বেশি বই প্রকাশ করেছেন। তিনি ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’র মতো গুরুত্বপূর্ণ গ্রন্থের সম্পাদকও ছিলেন।

মননশীল প্রবন্ধ ও গবেষণায় অনন্য অবদানের জন্য ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

বিজ্ঞাপন