রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের দাবি, নেতানিয়াহু জানেন বস কে

ট্রাম্প বলেন, নেতানিয়াহু জানেন বস কে, সম্পর্ক খুব ভালো।

ট্রাম্পের দাবি, নেতানিয়াহু জানেন বস কে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব ভালোভাবেই জানেন বস কে এবং তাদের সম্পর্ক অত্যন্ত ভালো। শনিবার (৫ জুন) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে শীঘ্রই তার সাক্ষাৎ হবে। তিনি বলেন, নেতানিয়াহু হোয়াইট হাউসে একটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন, যা তুরস্কে ন্যাটো সম্মেলনের পর আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। দুই নেতা শীঘ্রই যুক্তরাষ্ট্রে দেখা করতে সম্মত হয়েছেন।

ফোনালাপে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্বাধীনতার রক্ষাকর্তা এবং তারা দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

এ বিষয়ে এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, সময়সূচির জটিলতার কারণে বৈঠকটি আগামী সপ্তাহের পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন