মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের আয়োজন বৈরি আবহাওয়ার কারণে বিঘ্নিত হচ্ছে। আবহাওয়া অনুকূলে না থাকায় একাধিক সঙ্গীতানুষ্ঠান, আতশবাজি প্রদর্শনী এবং আকাশে বিমানের মহড়া বাতিল করা হয়েছে।
রোববার (৫ জুলাই) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির প্রধান আবহাওয়াবিদ বেন রিচ জানান, ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস)-এর বেশি তাপমাত্রা উদযাপনেও বিঘ্ন ঘটাচ্ছে।
এদিকে, বজ্রঝড়ের শঙ্কায় ওয়াশিংটনের গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারে উপস্থিত লোকজনকে পুলিশ নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে এবং বাকিদের অন্যান্য নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
একটি আড়ম্বরপূর্ণ সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণকেও সংক্ষিপ্ত করা হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।