রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

এরদোয়ান: ইসরায়েল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নষ্ট করার চেষ্টা করছে

এরদোয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নষ্ট করার চেষ্টা করছে।

এরদোয়ান: ইসরায়েল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নষ্ট করার চেষ্টা করছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে।

তিনি শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, "আমরা জানি এই মধ্যস্থতা প্রক্রিয়া সহজ ছিল না। পুরো প্রক্রিয়াজুড়েই নানা ধরনের জটিলতা ও চ্যালেঞ্জ ছিল।"

এরদোয়ান আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা কার্যকর হওয়ার আগেই সেটিকে দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল। তিনি বলেন, "অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টায় তুরস্ক সহায়তা দিতে প্রস্তুত।"

ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা থেকে বিরত থাকা উচিত। এরদোয়ানের ভাষায়, "সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের ওপরই ইসরায়েলের টিকে থাকা নির্ভর করছে।"

বিজ্ঞাপন