গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দলের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার (৪ জুলাই) দলের দফতর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন।
এখন থেকে আবু হানিফ দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।
প্রসঙ্গত, আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন।