রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এ কথা জানান।
রাষ্ট্রপতি জানান, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে বাংলাদেশ নীতি গ্রহণ করা হচ্ছে। এই নীতির মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করা হবে।
তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং বিভিন্ন নিরাপত্তা হুমকির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর কৌশলের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া জরুরি।