রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নিরাপত্তা কৌশল জনগণের সাথে সরকারের সংযোগ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল জনগণের সাথে সরকারের সংযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন।

নিরাপত্তা কৌশল জনগণের সাথে সরকারের সংযোগ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে জনগণ সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করে। তিনি রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি উল্লেখ করেন, পিজিআরের মতো একটি বিশেষায়িত বাহিনীকে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী যদি নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না। প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তাসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন