রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বাস্থ্যমন্ত্রী: 'তারেক রহমান ছাড়া আর কেউ দেশের উন্নতি করতে পারবে না'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'তারেক রহমান ছাড়া আর কেউ দেশের উন্নতি করতে পারবে না।'

স্বাস্থ্যমন্ত্রী: 'তারেক রহমান ছাড়া আর কেউ দেশের উন্নতি করতে পারবে না'

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, "বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দিয়ে দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রীকে দিয়ে পারবে না। এই সুযোগ হারালে অনেক বড় ক্ষতি হবে।"

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী হাম নিয়ে বলেন, "হাম একেবারে দূর করতে না পারলেও আমরা চতুর্দিক থেকে হামকে নিয়ন্ত্রণ করতে পেরেছি।"

ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, "ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। গতবারের তুলনায় ডেঙ্গু এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে। সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে।"

করোনা মহামারির সময় বাংলাদেশে মৃত্যুর হার কম থাকার বিষয়টি চিকিৎসকদের সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করতে চান। স্বাস্থ্য মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে।"

১৫ আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং সেদিন তিনি বিশেষ কিছু দেখাবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন