মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
আন্তর্জাতিক

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সৌদি আরবকে হুমকি

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবকে হুমকি দিয়েছে, ইরানি বিমানকে অবতরণে বাধা দেওয়ার অভিযোগ তুলে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সৌদি আরবকে হুমকি

সৌদি যুদ্ধবিমান কর্তৃক ইরানি বেসামরিক বিমানকে ইয়েমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাঁধার অভিযোগ তুলে সৌদি আরবকে হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে বলেন, শুক্রবার (৩ জুলাই) সৌদি ‘যুদ্ধবিমানের’ মাধ্যমে একটি ইরানি বেসামরিক বিমানকে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি সৌদি আরবকে সতর্ক করে দিয়ে জানান, তারা যেন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা না করে।

সারি বলেন, “যদি এমন কিছু পুনরায় করা হয়, তাহলে আমরা কঠোর জবাব দিব।” তিনি আরও উল্লেখ করেন যে, তাদের পাল্টা হামলার লক্ষ্য হবে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

তিনি বলেন, ইয়েমেন কোনোভাবেই সৌদি-যুক্তরাষ্ট্র সমর্থিত অবরোধ মেনে নেবে না। শুক্রবার, বিদ্রোহীরা ভোর ৫টা ২০ মিনিটে (জিএমটি ০২:২০) হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানের অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

সারি জানান, এই অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল ‘২০০ জনেরও বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ নাগরিককে বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে’ সানায় অবতরণ করতে বাধা দেওয়া। তিনি আরও বলেন, যেকোনো “সম্ভাব্য পরিণতি” সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন