শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

কেপ ভার্ডের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ২০ বছরের জেলের অভিযোগ

কেপ ভার্ডের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ২০ বছরের জেলের অভিযোগ, বিশ্বকাপের ম্যাচের আগে চাপের মধ্যে রয়েছেন তিনি।

কেপ ভার্ডের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ২০ বছরের জেলের অভিযোগ

কেপ ভার্ডের অধিনায়ক রায়ান মেন্দেস বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলার প্রস্তুতির মধ্যে ২০ বছরের কারাদণ্ডের আশঙ্কায় রয়েছেন। গত মার্চ মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় টুর্নামেন্টের সময় এই অভিযোগ ওঠে।

এক ব্রাজিলিয়ান নারী দোভাষী অভিযোগ করেছেন, মেন্দেস তাঁকে একটি আনুষ্ঠানিক বৈঠকের জন্য ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন। ঘটনার পর ভুক্তভোগী কেপ ভার্ডে ফুটবল ফেডারেশনের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি। এর পর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

১০ এপ্রিল অকল্যান্ড আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন বিষয়টি ফিফাকেও জানায়। বর্তমানে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে মেন্দেসের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

এখন পর্যন্ত মেন্দেস, তাঁর আইনজীবী কিংবা কেপ ভার্ডে ফুটবল ফেডারেশন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, তিনি কি নিজের সেরাটা দিতে পারবেন?

বিজ্ঞাপন