মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে
খেলাধুলা

রোনালদো বনাম মদ্রিচ: বিশ্বকাপে বিদায়ের লড়াই

রোনালদো ও মদ্রিচের বিশ্বকাপে বিদায়ের লড়াই, আগামীকাল মুখোমুখি হবে তারা।

রোনালদো বনাম মদ্রিচ: বিশ্বকাপে বিদায়ের লড়াই

ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার কথা উঠলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম সবার আগে আসে। তবে এবার বিশ্বকাপের নকআউট পর্বে অপেক্ষা করছে ভিন্ন এক আবেগের লড়াই– রোনালদো বনাম লুকা মদ্রিচ। আগামীকাল শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টোতে মুখোমুখি হবে এই দুই তারকা।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পর্তুগালের মুখোমুখি হতে যাচ্ছে ক্রোয়েশিয়া। এটি হতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকার শেষ বিশ্বকাপ দ্বৈরথ। ক্লাব ফুটবলে একসময় একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন রোনালদো ও মদ্রিচ। রিয়াল মাদ্রিদের জার্সিতে তারা চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, লা লিগাসহ ইউরোপিয়ান ফুটবলের প্রায় সব বড় ট্রফি জিতেছেন।

মাঠে একজন ছিলেন গোলের কারিগর, অন্যজন প্লেমেকার বা মাঝমাঠের নিয়ন্ত্রক। তবে এই দুই কিংবদন্তির ক্যারিয়ারে একটি বড় অপূর্ণতা রয়ে গেছে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন। বয়সের কারণে এটি হতে পারে দুজনের শেষ বিশ্বকাপ, যদিও আনুষ্ঠানিকভাবে অবসরের কথা কেউই বলেননি।

এই ম্যাচ শুধুমাত্র নকআউট পর্বের একটি লড়াই নয়, বরং দুই কিংবদন্তির স্বপ্ন বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ। ম্যাচ শেষে একজন এগিয়ে যাবেন বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে, অন্যজনকে হয়তো শেষবারের মতো অলিখিতভাবে বিদায় জানানো হবে বিশ্বকাপ মঞ্চ থেকে।

ফুটবলপ্রেমীরা শুধু দুদলের লড়াইই দেখবে না বরং তাদের চোখ থাকবে রোনালদো ও মদ্রিচের শেষ বিশ্বকাপ অধ্যায়ের দিকে।

বিজ্ঞাপন