বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

কেপ ভার্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ঘোষণা

কেপ ভার্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ঘোষণা করেছে স্কালোনি।

কেপ ভার্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ঘোষণা

গ্রুপ পর্বের তিন ম্যাচে জয়লাভের পর এবার নকআউট পর্বে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী শনিবার ভোরে বাংলাদেশ সময় মায়ামিতে কেপ ভার্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, এই ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে ফিরবেন। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে মেসি শুরুর একাদশে ছিলেন না, তবে বদলি হিসেবে মাঠে নেমে একটি গোল করেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্কালোনি ৪-৪-২ ফর্মেশনে দল সাজাতে পারেন। গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্তিনেস এবং রাইট ব্যাক হিসেবে থাকবেন নাহুয়েল মলিনা।

সেন্টার ব্যাক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেস মাঠে নামবেন, যদিও রোমেরোর স্বাস্থ্য নিয়ে কিছু শঙ্কা রয়েছে। লেফট ব্যাক হিসেবে ফাকুন্দো মেদিনা থাকতে পারেন।

মিডফিল্ডে চারজন খেলানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির, যেখানে এনসো ফের্নান্দেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক-আলিস্তার এবং তিয়াগো আলমাদা থাকবেন। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাওতারো মার্তিনেস।

মুন্দো আলবিসেলেস্তে জানাচ্ছে, স্কালোনি গত বুধবার অনুশীলনে এই একাদশ নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেছেন। সবকিছু ঠিক থাকলে, কেপ ভার্ডের বিপক্ষে এই একাদশ দেখা যেতে পারে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; এনসো ফের্নান্দেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক-আলিস্তার, তিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেস।

বিজ্ঞাপন