সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
খেলাধুলা

বিশ্বকাপে পর্তুগাল-ক্রোয়েশিয়া ও স্পেন-অস্ট্রিয়া ম্যাচ আজ

বিশ্বকাপে আজ পর্তুগাল-ক্রোয়েশিয়া ও স্পেন-অস্ট্রিয়া ম্যাচ।

বিশ্বকাপে পর্তুগাল-ক্রোয়েশিয়া ও স্পেন-অস্ট্রিয়া ম্যাচ আজ

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার হাইভোল্টেজ ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় কাল ভোর ৫টায় কানাডার টরন্টোতে শুরু হবে।

রোনালদো ও মদ্রিচের লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে রোনালদোর গোল সংখ্যা ৯৭৫ হলেও, বিশ্বকাপের নকআউটে এখন পর্যন্ত গোল করতে পারেননি। এদিকে, ক্রোয়াট অধিনায়ক মদ্রিচের সঙ্গে মাঠে থাকবেন কোভাসিচ এবং অভিজ্ঞ পেরিসিচ।

পর্তুগালের হেড কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে যেন দ্বিতীয় বিশ্বকাপ শুরু করছি। রোনালদো আর মাদ্রিচ বয়সকে শুধুমাত্র সংখ্যা বানিয়ে ফেলেছে।’

ক্রোয়েশিয়ার হেড কোচ জ্লাতকো দালিচ সতর্ক করে বলেন, ‘পর্তুগাল দুর্দান্ত দল। তাদের বিপক্ষে ছোট কোনো ভুল বড় বিপদের কারণ হতে পারে। মিডফিল্ড যারা ডমিনেট করবে, তারাই জিতবে।’

রাত ১টায় স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘অস্ট্রিয়া দারুণ করছে। তাদের হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। ইয়ামাল এখন পুরোপুরি ফিট, যা দলের জন্য বড় স্বস্তি।’

১৯৭৮ সালে বিশ্ব আসরে একবার মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া ও স্পেন, যেখানে জয় পায় অস্ট্রিয়া।

বিজ্ঞাপন