মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপে পর্তুগাল ও স্পেনের মধ্যে মহারণ আজ রাত ১টায়

বিশ্বকাপে পর্তুগাল ও স্পেনের মধ্যে মহারণ আজ রাত ১টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে পর্তুগাল ও স্পেনের মধ্যে মহারণ আজ রাত ১টায়

বিশ্বকাপে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। আজ সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে এই লড়াই অনুষ্ঠিত হবে।

স্পেন এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে, 'রাউন্ড অব থার্টি টু'তে অস্ট্রিয়াকে ৩-০ গোলে পরাজিত করে তারা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। স্পেনের আক্রমণভাগে খেলবেন লামিন ইয়ামাল, দানি ওলমো এবং মিকেল ওয়ারজাবাল।

অন্যদিকে, পর্তুগাল কঠিন লড়াই শেষে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে 'শেষ ষোলো' নিশ্চিত করেছে। তাদের দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ এবং রাফায়েল লিয়াও।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, "আমরা পর্তুগালের কৌশল ও শক্তি-দুর্বলতা ভালোভাবে বিশ্লেষণ করেছি। এই নকআউট লড়াইয়ে যেকোনো ছোট ভুল ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।"

পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানান, "স্পেন আমার মাতৃভূমি হলেও আমি সেখানে কখনও কাজ করিনি। আমাদের মুখোমুখি হওয়া সত্যিই দুঃখজনক।"

অপটা সুপার কম্পিউটার স্পেনকে কিছুটা এগিয়ে রাখছে। ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৮.৬ শতাংশ, পর্তুগালের ২৫.৬ শতাংশ এবং অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।

বিজ্ঞাপন