বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে পেনাল্টি থেকে গোল করা এবং প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ার রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। সোমবার (৬ জুলাই) ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
ম্যাচের ৫৯ মিনিটে, মেক্সিকোর গোলরক্ষক রাউল র্যাঞ্জেল অ্যান্থনি গর্ডনকে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেই পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ৩-১ এর লিড এনে দেন কেইন। কিন্তু কিছুক্ষণ পরেই ইংল্যান্ডের বক্সে ফাউল করে বসেন কেইন। সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন রাউল হিমেনেজ।
শেষ পর্যন্ত, ইংল্যান্ড ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই ম্যাচ শেষে, এবারের আসরের গোল্ডেন বুট প্রতিযোগীতায় কেইন চার নম্বরে উঠে এসেছেন। পাঁচ ম্যাচে তিনি ছয় গোল করেছেন। তালিকায় শীর্ষে আছেন ৭ গোল এবং ২ আসিস্ট করা এমবাপ্পে।
এছাড়া, এমবাপ্পের সমান ৭টি গোল করে কোন এসিস্ট না থাকায় দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। একই সংখ্যক গোল করে, বেশি মিনিট মাঠে থাকায় তৃতীয় স্থানে আছেন আর্লিং হালান্ড। কেইনের এই ম্যাচে গোলের পর বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে, যা তাকে জার্মানির জার্ড মুলারের সঙ্গে পঞ্চম স্থানে নিয়ে এসেছে।
বিশ্বকাপে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি (৬টি) গোল করার রেকর্ডও তার দখলে রয়েছে। একইসাথে, তিনি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও।