সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, নরওয়ে কোয়ার্টার ফাইনালে

ব্রাজিলের বিদায়ে খুশি মেহজাবীন, নরওয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে।

ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, নরওয়ে কোয়ার্টার ফাইনালে

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল ২-১ গোলে নরওয়ের কাছে পরাজিত হয়েছে, ফলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

ম্যাচটি সোমবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ব্রাজিলের পরাজয়ে খুশি হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি ম্যাচের শুরু থেকেই ব্রাজিল সমর্থকদের উদ্দেশে খোঁচা দিতে থাকেন।

মেহজাবীন, যিনি আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত, গ্যালারিতে বসে ব্রাজিলের পরাজয় উদযাপন করেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’

লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত মেহজাবীন গ্যালারিতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়াতে দেখা যায়। ম্যাচ চলাকালে তিনি অনুরাগীদের উদ্দেশে একটি পোস্টে লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স!’

শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে মেহজাবীন গ্যালারিতে উল্লাস প্রকাশ করেন। স্টেডিয়ামের বড়পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্য দেখে তিনি লেখেন, ‘বাই বাই ব্রাজিল!’

নরওয়ে এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে।

বিজ্ঞাপন