ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পর নরওয়ের রাজকুমারী ইনগ্রিড আলেক্সান্দ্রা ড্রেসিং রুমে গিয়ে আরলিং হালান্ডকে অভিনন্দন জানান।
ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে ইতিহাস গড়ে নরওয়ে। এই জয়ে হালান্ডের জোড়া গোল ছিল গুরুত্বপূর্ণ।
রাজকুমারী ইনগ্রিড, যিনি নরওয়ের ভবিষ্যৎ রানি হিসেবে পরিচিত, তার ভাই রাজকুমার স্ভের ম্যাগনাসের সঙ্গে ড্রেসিং রুমে যান।
ভিডিওতে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত শার্টলেস হালান্ড রাজকুমারীকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান।
এমন অনানুষ্ঠানিক উপস্থিতি এবং খেলোয়াড়দের সঙ্গে প্রাণখোলা উদযাপন অনেকের কাছে ছিল ব্যতিক্রমী।
রাজকুমারী ইনগ্রিড আলেক্সান্দ্রা নরওয়ের ক্রাউন প্রিন্স হাকোন এবং ক্রাউন প্রিন্সেস মেটে মারিটের জ্যেষ্ঠ কন্যা। তিনি সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।