মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
খেলাধুলা

রোনালদোর গোলখরা কাটানোর সুযোগ বিশ্বকাপে

রোনালদো বিশ্বকাপে গোল খরার সুযোগ পাচ্ছেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

রোনালদোর গোলখরা কাটানোর সুযোগ বিশ্বকাপে

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে ছয়টি ভিন্ন আসরে গোল করার রেকর্ড গড়েছেন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে একবারও গোল করতে পারেননি তিনি।

শুক্রবার (৩ জুলাই) ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু তে বাংলাদেশ সময় ভোর ৫টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদো দীর্ঘদিনের গোলখরা কাটানোর সুযোগ পাচ্ছেন।

২০০৬ সাল থেকে পাঁচটি বিশ্বকাপের নকআউট পর্বে খেললেও প্রতিবারই গোলশূন্য ছিলেন তিনি। ২০১৪ সালে পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, ফলে বিশ্বকাপে তার ১০টি গোলের সবকটিই এসেছে গ্রুপ পর্বে।

চলতি আসরে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে ছয়টি ভিন্ন আসরে গোল করার ইতিহাস গড়েছেন রোনালদো। যদিও কলম্বিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তিনি গোল পাননি। এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই আক্ষেপ ঘোচাতে পারেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন