সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, একজনের মৃত্যু ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামির সতর্কতা
জাতীয়

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস করেছে প্রশাসন

পাবনায় দুই নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল ধ্বংস করেছে প্রশাসন।

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস করেছে প্রশাসন

পাবনায় দুই নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, সকাল থেকেই বেড়া উপজেলার যমুনা ও হুরাসাগর নদীতে উপজেলা মৎস্য অধিদফতর ও নগরবাড়ি নৌ-পুলিশের অভিযানে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল এবং ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। সরকার দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য এসব জালের ব্যবহার নিষিদ্ধ করেছে।

মৎস্য বিভাগ জানায়, অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন