শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে।

বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সতর্কবার্তায় সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন