মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে
জাতীয়

ঢাকা রিজেন্সিতে আকাশের নিচে ডিনারের বিশেষ অফার

ঢাকা রিজেন্সি হোটেল বিশেষ অফার নিয়ে এসেছে আকাশের নিচে ডিনারের জন্য।

ঢাকা রিজেন্সিতে আকাশের নিচে ডিনারের বিশেষ অফার

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগের বিশেষ অফার ঘোষণা করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট, গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এই অফারটি চালু করা হয়েছে।

আগামী ৩১ জুলাই পর্যন্ত অতিথিরা বিভিন্ন খাবারে ছাড়ের সুবিধা পাবেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্টুরেন্টে যেকোনো প্রিমিয়াম প্ল্যাটার অর্ডার করা যাবে। প্রথম প্ল্যাটার অর্ডার করলে দ্বিতীয় প্ল্যাটারে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ হলো খোলা আকাশের নিচে খাবার পরিবেশন করা। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থেকে খাবার উপভোগের সুযোগ থাকায় এটি অনেক অতিথির কাছে জনপ্রিয়। বিশেষ করে সন্ধ্যার পর রাজধানীর আলোকিত স্কাইলাইন উপভোগ করতে করতে খাবার খাওয়ার অভিজ্ঞতা ভিন্ন মাত্রা যোগ করে।

এছাড়া, কর্মব্যস্ত সপ্তাহের দিনগুলোতে অতিথিদের জন্য ‘স্কাইলাইন ডিল’ নামের আরেকটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এই অফারের আওতায় সপ্তাহের কার্যদিবসে রেস্টুরেন্টের সব ধরনের খাবারের ওপর ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

হোটেল কর্তৃপক্ষের মতে, অতিথিদের জন্য মানসম্মত খাবার, মনোরম পরিবেশ এবং বিশেষ মূল্যসুবিধা নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে। অতিথিরা আকাশের নিচে ডাইনিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রিল, সিফুড ও আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে পারবেন।

বিজ্ঞাপন