বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রতিবন্ধীদের জন্য ১০ জেলায় পরীক্ষামূলক ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা

প্রতিবন্ধীদের জন্য ১০ জেলায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রতিবন্ধীদের জন্য ১০ জেলায় পরীক্ষামূলক ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা

প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উদ্যোগে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হচ্ছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভা শেষে এ তথ্য জানান।

তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার বাস্তবায়নের জন্য অন্তত ১০টি জেলার ২০ থেকে ২৫টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানান, চলতি অর্থবছরে 'শিশুস্বর্গ' কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ব্যক্তিদের তালিকা তৈরি করার কাজও শুরু হয়েছে। তাদের সুবিধা নিশ্চিত করতে দুটি কমিটি গঠন করা হয়েছে, যার একটি কমিটির প্রধান প্রধানমন্ত্রী নিজেই।

বিজ্ঞাপন