বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহজালালে ১৯ কেজি সোনা জব্দ, পাচারের চেষ্টা ব্যর্থ

শাহজালাল বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৯ কেজি সোনা জব্দ করা হয়েছে।

শাহজালালে ১৯ কেজি সোনা জব্দ, পাচারের চেষ্টা ব্যর্থ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি সোনা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই সোনা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা ২০ মিনিটে ডিজিএফআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশের বিজি–১৪৮ (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) ফ্লাইটের কার্গো হোল্ডে সোনা পাচারের সম্ভাবনা সম্পর্কে তথ্য পাওয়া যায়।

এই তথ্যের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের ডিজিএফআই, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে প্রথম দফায় তল্লাশিতে ওই বিমান থেকে আনুমানিক ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়। পরে বিস্তারিত তল্লাশির মাধ্যমে মোট ১৮ কেজি ৭২০ গ্রাম সোনা, অর্থাৎ ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত সোনা বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন